১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী ১২ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে এ পরীক্ষা।

বৃহস্পতিবার সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ডাকযোগে প্রার্থীদের প্রবেশপত্র না পাঠানোয় পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।