১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

৩বছরের শিশু কন্যাসহ মায়ের আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে সাড়ে বাড়ির ভেতর গলায় ফাঁস লাগিয়ে তিনবছর বয়সের মেয়েসহ এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহতরা হলেন, ওই এলাকার ছৈয়দ আলমের মেয়ে আছমাউল হুসনা (২৬) ও তার মেয়ে আয়েশা আলী (সাড়ে ৩বছর)। ঘটনার খবর পেয়ে রাতে দুইটার দিকে পুলিশের একটিদল বাড়ির দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করেন। নিহত আছমাউল হুসনার স্বামী শওকত আলী বিদেশ প্রবাসী।
নিহতের পরিবার সদস্যরা জানান, প্রায় ৬বছর আগে আছমাউল হুসনাকে সামাজিকভাবে বিয়ে দেন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পোকখালী গ্রামের শওকত আলীর সাথে। বিয়ের পর শওকত আলী জীবিকার তাগিদে বিদেশ ফাড়ি জমায়। এরই মধ্যে আছমাউল হুসনার কুল জুড়ে আসে কন্যা শিশু আয়েশা আলী। কয়েকবছর আগে স্বামী শওকত আলী দেশে এসে ফের অন্য মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন।
পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, স্বামী বিদেশে থাকার সুবাদে নানা কারনে শাশুড় বাড়ির লোকজন গৃহবধু আছমাউল হুসনাকে নির্যাতন চালিয়ে আসছে। এ নিয়ে তার (গৃহবধু) সাথে শাশুড় বাড়ির লোকজনের মাঝে মনোমানিল্য সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে গত বুধবার (৮জুলাই) শাশুড় বাড়ির লোকজন শিশু মেয়েসহ আসমাউল হুসনাকে চকরিয়া উপজেলার খুটাখালীস্থ বাপের বাড়িতে পাঠিয়ে দেন। বাপের বাড়িতে থাকাবস্থায় শনিবার রাতে বাড়ির ভেতর ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেয়েসহ আত্মহত্যা করে গৃহবধু আসমাউল হুসনা।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে রাতেই বাড়ির দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।