২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

১৪ দলীয় জোটে যোগ দিচ্ছে আরেকটি দল

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামে আরেকটি দল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দেবে।

শনিবার সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের উপস্থিত হতে দেখা যাচ্ছে।

শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক সভা আহ্বান করা হয়েছে।এ বৈঠক শেষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ জোটে যোগ দিয়েছে।

১৪ দলীয় জোটে বর্তমানে দল আছে ১২টি। ইসলামিক ফ্রন্ট যোগ দিলে হবে ১৩টি।

দলের মহাসচিব মাওলানা জয়নুল আবেদিন জোবাইর বলেন, আমরা আজ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দিচ্ছি।এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আজ আসতে বলেছেন।

দলটির চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ বলেন, আমাদের যোগ দেওয়ার ব্যাপারে মোহাম্মদ নাসিম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হয়েছে।
দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনভুক্ত বলে জানান তিনি। নির্বাচনী প্রতীক চেয়ার।

সূত্র- পূর্বপশ্চিম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।