২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

১১ মামলায় ১৪ মার্চ খালেদাকে হাজিরের নির্দেশ

রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া নাশকতার আট মামলাসহ ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ওইদিন আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলেও জানিয়েছেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লার আদালতে মামলাগুলোর শুনানি হয়।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু’র সঙ্গে খালেদা জিয়ার বৈঠক থাকায় তার পক্ষে সময়ের আবেদন জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ মার্চ খালেদা হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। অন্যথায় তার জামিন বাতিল করা হবে বলে জানান।

মামলাগুলোর মধ্যে রয়েছে দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এতো লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না’।

একই বছরের ২৩ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

তারই প্রেক্ষিতে গত বছরের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।