২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

হোয়ানকে যুবককে তুলে গিয়ে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা

 


মহেশখালী উপজেলার হোয়ানকের মাঝেরপাড়া নামক এলাকা থেকে মো. ইসমাইল (৩৫) নামে এক যুবকলে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী একদল লোক। তিনি ওই এলাকার কবির আহামদের পুত্র। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বড়ছড়া বাজার থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
পরিবারের লোকজন দাবি করছেন, সাদা পোশাকে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী লোকজন তাকে তুলে নিয়ে গেছে। তারা কালারমারছড়া পুলিশ ফাঁড়ি ও থানায় খোঁজ নিয়েও কোনো সন্ধান পায়নি।
ইসমাইলের বাবা কবির আহমদ জানান, তার পুত্র ইসমাঈল বাড়ি থেকে বড়ছড়া বাজারের বাজার করতে আসেন। এসময় ৪/৫ জন সাদা পোশাকধারী লোক ইসমাইলকে নিয়ে কালারমারড়া দিকে চলে যায়। তিনি ধারণা করছেন কালারমার ছড়ার পুলিশ ফাঁড়ির পুলিশই তার পুত্র ধরে নিয়ে গেছে।
এই বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, তারা হোয়ানক থেকে এই রকম কোনো লোককে আটক করেননি।
তুলে নিয়ে যাওয়ার পর ইসমাইলের কোনো খোঁজ না পাওয়ায় স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা অত্যন্ত দু:চিন্তায় রয়েছেন। তার বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েছেন। ইসমাইলের সন্ধান দেয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।