মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

হতভাগা রোহিঙ্গা শিশুদের পাশে মানবতার ফেরিওয়ালা একজন ছাত্রলীগ নেতা

শেয়ার করুন

কেন বলতো ধর্ম খোঁজো? আমি তো শুধুই মানুষ দেখি। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই! রাজনীতি যে নীতির রাজা, রাজনীতি যে করতে হয় একটি আদর্শের জায়গা থেকে, সত্যের পথে, নীতিতে অটল থেকে মানুষের তরে জনকল্যাণে, ছাত্ররাজনীতির ছোট গন্ডী থেকেই কথায় আর কাজে বারম্বার তার প্রমাণ দিয়ে চলেছেন একজন সাহসী উদ্যমী তরুণ কেন্দ্রীয় ছাত্রলীগ এর শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, সাথে ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা সাঈদ মাহামুদ অনিক। নানা ইতিবাচক কাজ, জনকল্যাণমূলক উদ্যোগ আর চরম প্রয়োজনে দুস্থ মানবতার পাশে মানবিক হৃদয় নিয়ে দাঁড়িয়ে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বারবার। পরিচিতি পেয়েছেন ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে। সেই মানবতার ফেরিওয়ালা এবার ছুটে গিয়েছেন কক্সবাজার এর উখিয়াতে, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। মায়ানমার সামরিক জান্তার নজিরবিহীন আগ্রাসন এর নির্মম শিকার হয়ে প্রাণ হাতে নিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে, তাদের চরম মানবেতর পরিস্থিতির খোঁজখবর নিতে। সেখান থেকে ঘুরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর একাউন্টে প্রত্যক্ষদর্শী হিসেবে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যম আর মিডিয়া মারফত যতটুকু জেনেছি, বাস্তবিক পরিস্থিতি তার চেয়ে খারাপ, এখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশংকা! পঙ্গপালের মতো লাখে লাখে অসহায় আবালবৃদ্ধবনিতা মায়ানমার থেকে ছুটছে টেকনাফ সীমান্তের দিকে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির উপচে টেকনাফের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে ওরা, রাস্তার দুই ধার, মাঠ-ঘাট, ফসলি জমিরর ধার, পাহাড়ের আনাচেকানাচে যে যেখানে পারছে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপির উদ্যোগে, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ ভাইসহ ঢাকা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে এখানে ত্রাণ নিয়ে ছুটে এসেছি, অসহায় রোহিঙ্গাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নিতে এসেছি। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্থানীয় প্রশাসন ও আর্মি-বিজিবি সর্বাত্মক সহযোগিতা করছে, কিন্তু এত বিপুলকায় জনস্রোতের ভীড় সামলাতে সবাইকেই হিমশিম খেতে হচ্ছে! কুতুপালং শরনার্থী শিবিরে পৌছেই স্থির করেছিলাম, ক্ষুদ্র সামর্থ্যানুযায়ী কোন অসহায় বৃদ্ধ, নারী বা শিশুকে সাহায্য করবো। আলহামদুলিল্লাহ্‌, সে চেষ্টায় ত্রুটি ছিলো না। সমাজের সামর্থ্যবানদের প্রতি উদাত্ত আহবান, বিবেকবান মানুষ হিসেবে যেভাবে অসহায় বন্যার্তদের পাশে দাড়িয়েছেন, রোহিঙ্গা ভাই-বোনদের পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

শেয়ার করুন