২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

হজের ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই

২৪ জুলাই থেকে শুরু হবে চলতি বছরের হজের ফ্লাইট। ১ জিলকদ থেকে হজযাত্রীদের বহনকারী হজ ফ্লাইট আসা শুরু হবে বলে জানিয়েছেন সৌদি আরবের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (জিএসিএ)।

বুধবার সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে বলেন, জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে হজের শেষ ফ্লাইট অবতরণ করবে ২৬ আগস্ট। গত চার বছরের চেয়ে চলতি বছর হজযাত্রীদের সংখ্যা ২ লাখ ৬০ হাজার বেশি হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, ২০১৩ সালে আরোপ করা হজ কোটা প্রত্যাহার করে নেওয়ার কারণে হজযাত্রীর সংখ্যা বাড়তে পারে।

সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৬ সালে ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ সম্পন্ন করেছেন। এর মধ্যে বিশ্বের ১৬৯ দেশ থেকে এসেছেন ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন। বাকি ৫ লাখ ৩৭ হাজার ৫৩৭ জন ছিলেন স্থানীয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।