২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সোনার দাম ভরিতে ১৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে


সোনার দাম ভরিতে ১৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে
এক মাস ২০ দিনের ব্যবধানে এবার বাড়ছে সোনার দাম। আজ শুক্রবার থেকে ভরিপ্রতি ৮১৭ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ১২৩ টাকা দরে। গত ৮ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ৮৯৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ২২৫ টাকা বেড়েছে। আজ শুক্রবার থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৫ হাজার ১৯৮ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৩ হাজার ৮৫৭ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ৩৪১ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের সোনা ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৫৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৩৮ হাজার ৬৬৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ৮৪৪ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকায়। অর্থাৎ ভরিতে ৮১৭ টাকা বেড়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।