২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সুশিক্ষাই জাতির মেরুদন্ডঃ বিদ্যালয়ের সভাপতি মো: ফোরকান উল্লাহ্ চৌঃ

রায়হান সিকদার,(লোহাগাড়া): দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরফ আলী চৌধুরীর দৌহিত্র তরুণ শিল্পপতি মো: ফোরকান উল্লাহ্ চৌধুরী বলেছেন, সুশিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির দিকে অগ্রসর হতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষার উন্নয়নে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তিনি আরো বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, নৈতিক শিক্ষাই শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে। ২১ জানুয়ারী সকালে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণে অন্তর্ভূক্ত দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৮সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো তিনি তুলে ধরেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ শিক্ষাবিদ মাষ্টার অলি উল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সামশুল আলম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মো: হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত অভিভাবক সদস্য, সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো: কামাল উদ্দিন, মো: ফোরকান উল্লাহ্ চৌধুরীর সহধর্মীনি মিসেস জিসান শাহেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলমের সহধর্মীনি মিসেস আরজিয়া খাইরুল লিপি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার এ.কে.এম আক্তার কামাল চৌধুরী, সাবেক অভিভাবক সদস্য মো: সরওয়ার আক্তার, মো: মোস্তাক আহমদ সওদাগর, মো: আসাদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুল ইসলাম, মো: হাবিব, মো: মামুনুর রশিদ ও মো: খোকন। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।