৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জয়া সেনগুপ্ত

প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট ৪ জন উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।