৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে ফের রোহিঙ্গার প্রাণহানি


হাফিজুল ইসলাম চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাপমারাঝিরি সীমান্তের শূণ্যরেখার ওপারে- মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে আবারো রোহিঙ্গা যুবক প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ওই বিষ্ফোরণের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবকের নাম নুরুচ্ছাপা (২৩)। আর তাঁর বাবা হলেন মৃত কাছিম উদ্দিন। নিহত যুবক মিয়ানমারের থাইদেবা এলাকা থেকে গত একমাস পূর্বে প্রাণ ভয়ে পালিয়ে এসে- বাংলাদেশের সাপমারাঝিরি অস্থায়ী রোহিঙ্গা আশ্রয় শিবিরে আশ্রয় নেন।
স্থানীয় সূত্র জানায়, ওই যুবক রেখে আসা সহায় সম্ভল আনার জন্য মিয়ানমারে যাচ্ছিল। শূণ্যরেখা পার হয়ে মিয়ানমারে প্রবেশ করার সাথে সাথে স্থলমাইন বিষ্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য-গত একমাসে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে ১১জন নিহত ও ১৩জন আহত হয়েছে। হতাহতের মধ্যে দুজন বাংলাদেশি, বাকিরা রোহিঙ্গা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।