২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

সালাহউদ্দিন আহমদের মুক্তির দাবীতে বান্দরবানে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Bandarban BNP Pic
বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমদের মুক্তির দাবীতে বান্দরবানে ছাত্রদল,যুবদল ওস্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবান পৌর সভার মেয়র জাবেদ রেজার নেতৃতে বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বান্দরবান পৌর সভার মেয়র মোঃ জাবেদ রেজা,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,ছাত্রদল নেতা ইয়াছিনুল হক রিপন,যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুশার,আবু বক্কর,শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনসহ নেতৃবৃন্দ।
এদিকে সমাবেশে বক্তারা বলেন,বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমদের মুক্তির জন্য আমরা এখনও নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। তবে সালাহউদ্দীন আহম্মেদকে দ্রুত মুক্তি দেওয়া না হয় তাহলে আরোও কঠোর কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে। বক্তরা আরোও বলেন, সালাহউদ্দিনকে সুস্থ ও অক্ষত অবস্থায় নি:শর্ত মুক্তি দেয়া নাহলে সরকারের জন্য পরিণাম শুভ হবেনা। তাই সালাহউদ্দিন ফিরিয়ে দিয়ে সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দেয়ার আহবান জানান এবং সালাহউদ্দিনকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।