১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছে “হাসিঘর ফাউন্ডেশন”

নিজস্ব প্রতিবেদক:

শনিবার সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটির আয়োজনে স্বেচ্ছাসেবী সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনটির সদস্যদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটির প্রতিষ্টাতা মোহাম্মদ সোহেল সহ সংগঠনটির সদস্যরা।

জানা যায়, ২০২১ সালের ৩ জুলাই একঝাঁক উদ্যমী তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় হাসিঘর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছfশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরন, করোনা পাদুর্ভাবের সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও করোনা টিকাদান কেন্দ্রে মাস্ক, লিপলেট ও স্যানিটাইজার বিতরন এবং কোনো অসহায় মানুষ বড় রোগে আক্রান্ত হলে তার জন্য আর্থিক সহায়তা দেয়া, এবং ১-১৮ বছরের বাচ্চাদের মসজিদ ও নামাজমূখি করার জন্য পুরুস্কার ও মেডেল বিতরণ সহ নানা সামাজিক মানবিক কাজ করে হাসিঘর ফাউন্ডেশন নামে এই সংগঠনটি সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্মাননা স্মারক পাওয়ার অনুভূতি জানতে চাইলে হাসিঘর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উখিয়া উপজেলা শাখার সভাপতি পিএম মোবারক জানান, ‘স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবসময় মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। এই পথচলাকে তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটি সম্মানিত করে সম্মাননা স্মারক প্রদান করায় আমরা আরও উৎসাহ পেয়েছি।’ এবং হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার জানান আমরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাবো স্লোগান কে সামনে রেখে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্চি এবং ভবিষ্যতে আমাদের কাজের/সেবার পরিধি আরে বৃদ্ধি করবো।
এই স্বেচ্ছাসেবী সংবর্ধনা অনুষ্ঠানে হাসিঘর ফাউন্ডেশন এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন উখিয়া শাখার সদস্য নাজমুল হাসান,সাকিব প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।