৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

সাবেক রাজনীতিবিদ হক সাহেবের মৃত্যুতে রামু উপজেলা ছাত্রলীগের শোক

নিজস্ব প্রতিবেদক: 

রামু উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আব্দুল হক প্রকাশ হক সাহেব (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (৩ মে) বিকাল তিনটার দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকাস্থ নিজ বাসভবনে বয়স্কজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার ৫ ছেলে ২ মেয়ে ছিল।
বাদ এশার তারাবির নামাজের পরে স্হানীয় এমদাদিয়া মাদ্রাসা মসজিদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান, ছাত্রনেতা সাংবাদিক আনিস নাঈমুল।

মোঃ আব্দুল হক প্রকাশ হক সাহেব একজন ধার্মিক, বিদ্যোৎসাহি ও সমাজসেবক ছিলেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি খুনিয়াপালং দারিয়ারদিঘী মারকাজুল হুদা মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং নিজের পিতার নামে প্রতিষ্ঠিত আব্দুর রশিদ সিকদার ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের পরিচালকের দায়িত্ব পালন করেন।
এছাড়াও অফিসের চরের রামু কেন্দ্রীয় স. প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন সভাপতি ছিলেন, তিনি এমদাদিয়া এতিমখানার সাবেক সভাপতি ও প্রায় ২৫ বছর ধরে রামু খিজারী স্কুলের সহ-সভাপতি ছিলেন।
মরহুম মোঃ আব্দুল হকের পিতা মরহুম হাজী আব্দুর রশিদ সিকদার ছিলেন একজন গুণী ব্যক্তি।

মরহুম হক সাহেবের আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের পরিবার।

রামু উপজেলার ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।