২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সাংবাদিকদের তালিকা হচ্ছে চিঠি যাচ্ছে ডিসিদের কাছে

সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের তালিকা সংরক্ষণ ও প্রকাশের লক্ষ্যে তালিকাটি হচ্ছে। জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে তালিকা তৈরি শেষ হলে তা প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রেস কাউন্সিল সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সাংবাদিকদের তালিকা পাঠানোর অনুরোধ করা হলে সব সংবাদপত্র তাতে সাড়া দেয়নি। এ কারণে গত বৃহস্পতিবার প্রেস কাউন্সিলের পক্ষ থেকে ৬৪ জেলা প্রশাসকের কাছে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের দুই মাসের মধ্যে তালিকা তৈরি করে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ঢাকা কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার শনিবার রাতে কালের কণ্ঠকে বলেন, নিবন্ধনকৃত সংবাদপত্রগুলোর সাংবাদিকদের তালিকা তৈরি করা হচ্ছে। তা করা হচ্ছে সংরক্ষণ ও প্রকাশের জন্য। তিনি বলেন, ‘প্রথমে আমরা মনে করেছিলাম আইনের আওতায় এনে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পরে আমরা আইন ছাড়াই তা বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেছি। কারণ বিভিন্ন পেশার প্রকৃত কর্মজীবীর তালিকা থাকা দরকার। এটা বাংলাদেশ প্রেস কাউন্সিল নিজের সিদ্ধান্ত অনুসারেই করতে পারে। প্রকৃত সাংবাদিকের তালিকা না হলে অনেক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়। মূলত প্রকৃত সাংবাদিকদের তালিকা সংরক্ষণ এবং তা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা চিঠিতে বলেছি, নিবন্ধনকৃত সংবাদপত্রের সাংবাদিকদের তালিকা তৈরি করতে। ৬৪টি জেলা প্রশাসককে চিঠি দিয়েছি। আগামী সোমবারের (আজ) মধ্যে সব জেলায় এ চিঠি পৌঁছে যাবে। ’

প্রেস কাউন্সিল সূত্রে জানা গেছে, দেশের সাংবাদিকদের একটি স্থায়ী তালিকা প্রণয়ন করার লক্ষ্যেই প্রেস কাউন্সিল এ উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার সাংবাদিকদের তালিকা তৈরি করে প্রেস কাউন্সিল কার্যালয়ে পাঠাবেন। পরে এটা প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উপজেলা পর্যায়ে সাংবাদিকদের তালিকা সেখানকার নির্বাহী কর্মকর্তারা সংগ্রহ করে তা জেলা প্রশাসকদের কাছে পাঠাবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।