১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

কক্সবাজারের এক ঝাঁক তরুণ কলম সৈনিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২২ জুন বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হল রুমে সংগঠনের আহবায়ক আনোয়ার হাসান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এম.এ আজিজ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, আরটিভির কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজার এর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুর রহিম শাহীন এবং মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল। বক্তব্যকালে অতিথিরা বলেন, পবিত্র রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কলম সৈনিকদের মানুষের সেবায় বিলিয়ে দিতে হবে নিজেকে। তার মধ্যে সবার উর্ধ্বে থাকবে দেশ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, সাংবাদিক সংসদ কক্সবাজার এর সদস্য সচিব, কক্সবাজার বেতার প্রতিনিধি রেজাউল করিম, অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার মেইল এর সম্পাদক আমিরুল ইসলাম মোঃ রাশেদ, দৈনিক ইনানীর প্রধান প্রতিবেদক বলরাম দাশ অনুপম, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি মোঃ শাহ আলম, দৈনিক পূর্বকোণের কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ.এম নজরুল ইসলাম, দৈনিক হিমছড়ির প্রধান প্রতিবেদক ছৈয়দ আলম, দৈনিক সকালের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, দৈনিক কক্সবাজার ৭১ এর স্টাফ রিপোর্টার এমডি ফরিদ, সাইফুল ইসলাম প্রমূখ। মোনাজাত পরিচলনা করেন দৈনিক রূপালী সৈকতের স্টাফ রিপোর্টার ছৈয়দুল্লাহ আজাদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।