মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সরকারি কলেজ ছাত্রলীগ আগষ্টের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন

শেয়ার করুন


শোকের মাস আগষ্টে মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সরকারি কলেজ ছাত্রলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি জাকের হোসেন। উক্ত প্রস্তুতি সভা পরিচালনা করেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাব্বিরুল হক জুলাইব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মুন্না, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম কক্সবাজার কলেজ ছাত্রলীগকে সৃজনশীল ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশ প্রদান করেন।
এতে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা শাহিন আজাদ, উৎপল বড়–য়া, তপু বড়–য়া, শরীফ হোছাইন সিকদার, ইমতিয়াজ আমির শুভ, আব্দুর রাজ্জাক, খালেদ মাহমুদ নয়ন, মোবারক হোসেন, সাইফুল, সানা উল্লাহ, সাকিব, মো.সুমন, সোহাগ, জামিল, ফাহিম, মুফিজ, ইয়াছের, হাসান, হামিদ, রহিম, এনাম, সিহাব, উমর, ইব্রাহীম, সাহেদ, সোহাগ, আসিফ, রিয়াত, সোহেল, মোক্তার, কফিল, রিফাত, ইফতি, সিমুল, রানা, আকিব, রাকিব, সাকিব, দুর্জয়সহ কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত: জরুরি কাজে ঢাকা অবস্থান করায় নবগঠিত কমিটির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সভায় অনুপস্থিত ছিলেন।

শেয়ার করুন