৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

ইনি আমার বাবা...

সম্পদ কমলেও তাঁর সততা কখনো কমেনি

ইনি আমার বাবা (মাস্টার আলী হোছাইন)। সততার মাঝে জীবন হাতড়ানোর আমার অনুপ্রেরণা। ভূ-সম্পদে ভরপুর পরিবারের ছোট ছেলে হিসেবে বিলাসী হওয়ারই কথাছিল তাঁর। কিন্তু না- সাদামাটায় যাপিত জীবনের দু’তৃতীয়াংশ মানুষ গড়ার কারিগর হিসেবে অতিবাহিত করেছেন। একান্নবর্তী পরিবারে অংশনামায় সম্পদ কমলেও তাঁর সততা কখনো কমেনি।

শিক্ষকতার স্বল্প বেতনে সংসারের ব্যয় নির্বাহ কষ্টকর হতো। তাই এলাকার সবার জমি এক করে জোটবদ্ধ হয়ে করা হতে ঘের। সেই ঘেরের যাবতীয় লেনদেন হিসাব থাকত ওনার কাছে।

ভরা কাটালে (জুঁ) লাখ লাখ টাকার বান্ডিল দেখতাম ওনার হিসাব ড্রয়ারে। চাইলে অন্যদের মতো বেহিসাবি অনেক টাকা সরাতে পারতেন-কিন্তু করতেন না। প্রয়োজনীয় টাকাটাও সবার হিসাব শেষ না হলে দিতেন না। বলতেন ‘দশজনের টাকা চুরি করলে পেট মোটা হয়, মনুষত্ব মোটা হয় না।’

শিশুকাল থেকে দেখেছি- ওনার কাছেরজনরা-ই ওনার ক্ষতি করেছেন বেশি। পাল্টা বদলা নিতে বললে বলতেন, রাস্তায় হাঁটতে গেলে কিছু কুকুর কামড়াবে- নিজেকে মানুষ ভাবলে কি কুকুরকে কামড়নো যায়..???

তাই বিত্তবান হতে পারেননি কিন্তু মানে বড় হয়েছেন। বৃহত্তর ঈদগাঁওর প্রায় তল্লাটে ওনার সেই সততার কারণে আমরা সম্মানিত হই।

বাবার দেখানো সেই পথেই হাটি- তাই টাকার পাহাড় গড়ার পথ চেনা থাকলেও সেপথে হাটতে পারি না। কামড়াতে পারি না, চলার পথে হাতে-পায়ে কামড় বসানো কুকুর গুলোকে!

আমি নিজে অসুস্হ বেশ কয়েকদিন। ডাক্তারের পরামর্শ থাকলেও হাসপাতালে ভর্তি হয়নি। এর মাঝে খবর পেলাম বাবা হাতে হাড়ের ব্যাথায় কাতরাচ্ছেন।

রবিবার এনে অর্থোপেডিক্স ও মেডিসিন বিশেষজ্ঞকে দেখালাম। দেয়া হলো বেশ কয়েকটা পরীক্ষা। কিন্তু রিপোর্ট পেতে সন্ধ্যা হবে।

তাই বিকেলের হাওয়া খেতে প্রেসকিপশসহ বাবাকে নিয়ে ৬ বছর পরে পৃথিবীর দীর্ঘ তম সৈকতের বালিয়াড়িতে…

বাবা দোয়া কর তোমার শেখানো সৎ পথেই যেন অবিচল থাকি-আমিন।

 

সায়ীদ আলমগীর, সাংবাদিক, কক্সবাজার, তাঁর ফেইসবুকে বাবাকে নিয়ে লিখাটি পাঠকের জন্য অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডটকম এ তুলে ধরলাম।
প্রিয় পাঠক নিচে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।