মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিলো গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী

শেয়ার করুন


সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়েছে কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং হাজারো শিক্ষার্থী। শনিবার (১এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মাঠে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এ ব্যাপারে পাড়া-মহল্লায় সচেতনা সৃষ্টির প্রত্যায় নিয়ে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির গর্জনিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব, ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী।
শপথ বাক্য পাঠ শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন-সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির গর্জনিয়া ইউনিয়ন শাখার সভাপতি তৈয়ব উল্লাহ চৌধুরী। এসময় তিনি বলেন, ‘এদেশের মানুষ ধর্মান্ধকে মেনে নেবে না। ইসলাম শান্তির ধর্ম। কয়েকজন জঙ্গি বা সন্ত্রাসীদের হাতে দেশ জিম্মি থাকতে পারে না। ছাত্রজনতাই এদেশের শক্তি। তাই প্রতিবাদই যথেষ্ট নয়। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি গ্রামে বাড়াতে হবে গণসচেতনতা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম মনিরুল ইসলাম, সহকারি প্রাধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, শিক্ষক আবুল কাশেম, ফখর উদ্দিন, আবু মুছা কুতুবি, মিল্টন দত্ত, আহমদ শাহ বাবুল, সিমলা প্রভা দে, ফরিজা বেগম, শাবনূর জাহান, পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল ইসলাম পান্নু, রামু উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবছার কামাল, গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফ, ছাত্রনেতা আবদুল্লাহ আল মারুফ প্রমূখ। পরে সকাল ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রী ছাড়াও গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন