১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শ্রীঘ্রিই রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে-ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ শম্ভু এমপি বলেছেন, খুব শ্রীঘ্রিই এখানে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারের ফিরে যাবেন আশ^স্থ করে তিনি বলেন, মিয়ানমারে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মিয়ানমারের নেত্রী অন সান সুচি’র সাথে বৈঠক করেছে। বৈঠকে সুচি বলেছে কপি আনান কমিশনের প্রস্তাব মেনে নিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় রোহিঙ্গাদের স্ব দেশে ফিরিয়ে নিতে ইউরোপিয়ন ইউনিয়ন সহ জাতিসংঘের চাপ অব্যাহত রয়েছে মিয়ানমার সরকারের প্রতি। তিনি বলেন, মিয়ানমার ইতিপূর্বে মুসলিম রোহিঙ্গা নিপীড়ন,নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সেবা দেওয়ায় তিনি মানবতার কন্যা হিসেবে বিশে^ পরিচিতি লাভ করেছে। রোহিঙ্গাদের সরকারি-বেসরকারি ভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করায় রোহিঙ্গা ক্যাম্পে ভাল আছে। তবে একটি মহল রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

এর আগে সংসদীয় কমিটির সদস্যরা মিয়ানমার থেকে পালিয়ে আসা ৬শতাধিক রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় সংসদীয় কমিটি প্রতিনিধিদলের সদস্য বিএম মোজাম্মেল হক এমপি, শফিকুল ইসলাম এমপি, আব্দুর রহমান বদি এমপি, মমতাজ বেগম এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াদ আহমেদ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।