৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

শোষণ নয় সেবাই একমাত্র আমার লক্ষ্য : মহিলা কাউন্সিলর প্রার্থী রুবিনা আক্তার

টেকনাফ প্রতিনিধি:

আগামী ২৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভা নির্বাচনে ১,২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুবিনা আক্তার রুবি সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।তিনি সমাজের সৎ, নির্ভিক ও সাহসী নারী নেত্রী হিসেবে বিগত দিনে পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর হিসেবে সুনামের সহিত কাজ করছে।তাকে জনগণ যদি তাকে আরেকবার সুযোগ দেন তাহলে মানুষের কল্যাণে কাজ করতে চান এই সাবেক মহিলা কাউন্সিলর রুবি।

আসন্ন ২৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মনোনয়ন তুলেছেন সাবেক কাউন্সিলর রুবি জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজের পাশাপাশি মাদকমুক্ত, বাল্যবিবাহ বন্ধ করা, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে ও নির্যাতিত নারী সমাজের কল্যাণে তাদের সহায়তায় করাই তার মুল্য লক্ষ্য।

পৌরসভার ১-২-৩ নং ওয়ার্ডের ভোটাররা বলেন, কাউন্সিলর পদপ্রার্থী রুবিনা আক্তার রুবি নম্র-ভদ্র, সততা এবং স্বচ্ছতার সাথে সব সময় আমাদের পাশে থেকেছেন।করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র দিনমজুর রিকশাচালক, দিন-মজুর ও গরিব-দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। দিনরাত নিরলস পরিশ্রম করে বিভিন্ন মহলে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন।

অসহায়দের সাহায্য সহযোগিতায় অগ্রগামী থাকায় তাকে আবার টেকনাফ পৌরসভার (১-২-৩) নং মহিলা সংরক্ষিত ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই।

কাউন্সিলর পদপ্রার্থী রুবিনা আক্তার রুবি (সাবেক কাউন্সিলর) বলেন, আমি সব সময় মানুষের পাশে থেকে জনগণকে নিয়ে কাজ করছি। আমার ১-২-৩ ওয়ার্ডের উন্নয়নমূলক কাজসহ মানুষের সেবা করতে সবাইকে পাশে থাকার আহবান জানাচ্ছি । আমি এ পর্যন্ত আমার ভোটার এলাকার অসহায় দরিদ্র, গরীব-দুঃখী মানুষের পাশে থেকে সবসময় সাহায্য-সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও করব। আমি জনগণের সেবায় নিয়োজিত থেকেছি বিধায় জনগণ আমাকে ভালবাসে । আমার উপর দায়িত্ব অর্পিত হলে আমি সঠিকভাবে পালন করব এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব।আমি জনগণের কল্যাণে আমার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভূমিকা রাখতে চাই ।

আমি কাউন্সিলর না হয়েও মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি এবং আগামীতে কাউন্সিলর নির্বাচিত হলে এই সেবা করার সুযোগ আরও বেশী পাব। আর এজন্যেই আমি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ১.২ ও ৩ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।