৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত দুই-এক দিনের মধ্যে

বাংলাট্রিবিউন : করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের, কাল-পরশুর মধ্যে।’

প্রধানমন্ত্রীর কোনও নির্দেশনা আছে কিনা জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে। আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও এগ্রি করছেন, গুড এপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কম্ফোর্টেবল জোনের মধ্যে আছি।’

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আপনারা একটু বেশি করে প্রচার করবেন, যাতে সবাই গুরুত্ব দেয়।’

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এর আগে জানিয়েছেন পরিস্থিতি অনুকূলে আসলে খোলা হবে। তাছাড়া খোলার সুযোগ নেই। তবে ১৪ নভেম্বরের পর আংশিকভাবে খোলার পরিকল্পনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।