২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

শিক্ষা সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ স্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি এই শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এর আগে শিক্ষা সপ্তাহ উপলক্ষে শনিবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাক্ষরতার হার ৭১ শতাংশে উন্নীত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রায় শতভাগ উত্তীর্ণ হচ্ছে। আমি আশা করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষা খাতে উন্নয়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দারিদ্র্যমুক্ত ও নিরক্ষরতামুক্ত সুখী-সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলা’ নির্মাণ করতে সক্ষম হব।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন, সুশিক্ষিত আগামী প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। শিক্ষায় লিঙ্গ সমতা আনার স্বীকৃতি স্বরূপ আমরা ইউনেস্কো ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার পেয়েছি। সরকার সবার জন্য শিক্ষা (ইএফএ) বাস্তবায়ন করেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদানের কার্যক্রমে মাল্টিমিডিয়ার ব্যবহারসহ শেখ রাসেল ডিজিটাল লার্নিং সহায়ক কন্টেন্ট তৈরির মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তাই শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।