৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শহিদুল হক সোহেলে উদ্যোগে যুবলীগের সহায়তা কেন্দ্র গঠন

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি, বীর মুক্তিযুদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম একেএম মোজাম্মেল হকের পুত্র কক্সবাজার জেলা যুবলীগের সহ সভাপতি শহিদুল হক সোহেলের উদ্যোগে কক্সবাজার জেলার সর্বস্তরের যুবলীগের নেতা/কর্মীদের সহায়তার জন্য একটি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। মঙ্গবার হোটেল সী-কুইনে এই সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন জেলা যুবলীগের সহ সভাপতি শহিদুল হক সোহেল। এসময় তিনি বলেন, কক্সবাজার জেলার সর্বস্তরের যুবলীগের নেতা কর্মীদের অাইনি, চিকিৎসা, শিক্ষা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সহায়তা প্রদানই এই সহায়তা কেন্দ্রের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান , শুরুতে নেতা,কর্মীদের সহায়তা প্রদানের জন্য একটি হ্যাল্প ডেক্স থাকবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা কেন্দ্রের নামে একটি পেইজ থাকবে। যেখানে যোগাযোগের জন্য ফোন নাম্বার , ই-মেইল ঠিকানা সহ বিভিন্ন অপশন থাকবে। অসহায় যুবলীগ নেতা কর্মীরা যেকোন সহায়তার জন্য এই পেইজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও এই সহায়তা কেন্দের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গুলি জনগনের কাছে তুলে ধরা্ হবে।তিনি আগামী দিনে যেন কক্সবাজান জেলা যুবলীগ আরও গতিশীল হয় সেজন্য সবার সহযোগীতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।