৩১ মার্চ, ২০২৬ | ১৭ চৈত্র, ১৪৩২ | ১১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শহরের নাজিরারটেকে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা


কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের নাজিরারটেক এলাকায় মিজবাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়েটার দিকে একই এলাকার নূরুল আমিনের পুত্র নয়ন তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। নিহত মিজবাহ ওই এলাকার আবুল বশর বাসিন্ন্যার পুত্র ও কক্সবাজার হাশেমিয়ার ছাত্র। অপরদিকে ছুরিকাঘাতকারী নয়ন এয়ারপোর্ট হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর নিহত মিজবাহ নাজিরারটেকে তার পিতার দোকানে বসে বেচাকেনা করছিলো। এসময় একই এলাকার নূরুল আমিনে নেতৃত্বে তার পুত্র নয়ন ও মেয়ে জামাই আজিজ মিলে মিজবাহর উপর হামলে পড়ে। এক পর্যায়ে নয়ন মিজবাহকে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে। এতে গুরুতর জখম হলে অবস্থা বেগতিক হলে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা মিজবাহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নাজিরারটেক থেকে হামলাকারী আজিজকে গ্রেফতার করতে সক্ষম হয়ে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া জানান, কি কারণে খুনের ঘটনা ঘটে আমি এখনো জানতে পারিনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এক হামলাকারীকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।