১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

শহরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

শহরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পাবলিক হল মাঠে জেলা প্রশাসনের সহযোগীতা, বন বিভাগ ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, বিভাগীয় বন কর্মকর্তা মো: আলী কবির, জেলা কৃষি কর্মকর্তা আ.ক.ম শাহরিয়ার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ূন রশীদ। সভায় বক্তারা বলেন, বৃক্ষ মেলা সম্পর্কে সর্বস্তরের জনগণকে অবহিত করতে হবে। অর্থনৈতিক গুরুত্বসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। মেলায় বিরল প্রজাতির গাছ আছে। এগুলোর সাথে পরিচিত হতে হবে। প্রতিটি গাছের বৈজ্ঞানিক নাম ও গুণাগুণ সম্পর্কে জানতে হবে। এতে একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোহাম্মদ মাহিদুর রহমান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ, জুয়েল আহমেদ, একেএম লুৎফর রহমান, মোহাম্মদ সেলিম শেখ ও ফারজানা রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নার্সারি মালিকেরা উপস্থিত ছিলেন। এবার মেলায় বনজ ও ফলদ গাছের ২৫টি ষ্টল স্থান পায়। আগামী ১০ আগষ্ট মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।