১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী

বিশেষ প্রতিবেদক:

হারানো ব্যাগ উদ্ধার করে দিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী। গতকাল বুধবার ব্যাগটি উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে কদমতলী নামেন। কদমতলী থেকে সিএনজি যোগে তাঁর বর্তমান ঠিকানা নন্দনকাননে এসে রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভুলবশত সিএনজিতে একটি ব্যাগ রেখে নেমে যান। ব্যাগে তাঁর দামি আইপ্যাড, কাপড়চোপড়, এবং বইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। অনেক খোঁজাখুঁজি করে ব্যাগের কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত শরণাপন্ন হন কোতোয়ালী থানার।

কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ও এসআই মৃণাল কান্তি মজুমদারের নেতৃত্বে সিএমপি কর্তৃক মহানগর ভিজিল্যান্স প্রোগ্রাম এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়ির নাম্বার সনাক্ত করে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে গাড়ির মালিক এবং চালকের তথ্য সংগ্রহ করে ব্যাগটি উদ্ধার করা হয়।
বুধবার মালিকের কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

হারানো সকল মালামালসহ ব্যাগটি পেয়ে শংকর প্রসাদ দেব বলেন, এতো অল্প সময়ে টিম কোতোয়ালীর কাজের অগ্রগতি দেখে আমি সত্যিই অনেক আনন্দিত এবং আশান্বিত। সিএমপি কর্তৃক “আমার গাড়ি নিরাপদ” নামক একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিএমপি তথা বাংলাদেশ পুলিশের প্রতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।