২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় হত্যা, চুরি ও বন মামলার পলাতক ৩আসামী গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা ও চুরির মামলার পলাতক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন যথাক্রমে আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার মৃত মুহাম্মদ সোলাইমানের পুত্র আবদুল জলিল (২৬), চুনতি কাটুরিয়া পাড়া এলাকার মোহাম্মদ হাসেমের পুত্র শফিকুল ইসলাম ও একই ইউনিয়নের নলবনিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র মুহাম্মদ ইউসুফ।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর, এএসআই মুহাম্মদ আবদুল কাইয়ুম ও চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি দল উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা হতে হত্যা, অস্ত্র ও নাশকতা মামলার পলাতক আসামী মুহাম্মদ আবদুল জলিলকে,চুনতি নলবনিয়া এলাকা হতে চুরির মামলার পলাতক আসামী মুহাম্মদ ইউসুফ এবং কাঠুরিয়া পাড়া এলাকা হতে বন মামলার পলাতক আসামী মুহাম্মদ শফিকুল ইসলামকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ৩জন হত্যা, অস্ত্র, নাশকতা, চুরি ও বন বিভাগের মামলার পলাতক আসামী। তারা দীর্ঘদিন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। আমাদের থানা পুলিশ ও চুনতি পুলিশ ফাঁড়ির টিম অভিযান চালিয়ে তাদের ৩জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদেরকে আজ ১১অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।