২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ১৫

রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা হতে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৫ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, মো: জাকারিয়া(৪০), রুহুল আমীন(৩৯), আবুল কাশেম(৩৭), মো: নাজিম উদ্দিন(৩৭), মো: ইলিযাছ(২২), মো: ইসমাঈল(৪০), মো: হাসান(৩০), মহিউদ্দিন(৩৮), মো: তৈহিদ(২৭), মো: আরমান(২৩), মো: জাবেদ(২০) ও মো সাহাব উদ্দিন(২৮)। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন,আবুল বশর(৪০), মো: মোসলেম উদ্দিন আই ওসমান গণি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো: ওয়াসিম মিয়া।
সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারী রাতে লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহান পিপিএিম বার এর নেতৃত্বে একটি পুলিশি টিম উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ৩ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ১৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।
লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহান পিপিএম (বার) বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী। লোহাগাড়ায় কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড়া দেওয়া হবে না বলেও তিনি জানান। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী (সরওয়ার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।