২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লামায় অবৈধ পাথর পাচারকালে ট্রাক জব্দ

 


লামায় রাতে আধাঁরে অবৈধ পাথর পাচারকালে পাথর বোঝায় ট্রাক জব্দ করেছে লামা থানা পুলিশ। পরে জব্দকৃত পাথর নিলামে দিয়ে ট্রাক, ড্রাইভার ও গাড়ীর মালিককে মোবাইল কোর্ট আইনে ৩২ হাজার টাকা জরিামানা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
জানা গেছে, লামা থানার পুলিশ নিয়মিত রাস্তা ডিউটির সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় লামা-চকরিয়া সড়কের কবিরার দোকান নামক স্থানে পাথর বোঝায় ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৩১১২) জব্দ করে। এই সময় পাথরের লোকজন পাথর পাচারের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গাড়ীটি জব্দ করে নিয়ে আসে।
পরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু মোটরযান আইন ১৯৮৩ এর ১৩৮ ধারায় ড্রাইভারকে ২ হাজার, অবৈধ পাথর পাচার ও বহনের দায়ে গাড়ীর মালিককে ১০ হাজার, জব্দকৃত পাথর নিলাম দিয়ে ১০ হাজার ৭১০ টাকা ও ফিটনেস বিহীর গাড়ীর জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।