২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লামা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


বান্দরবানের লামা উপজেলা আওয়মী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে শুক্রবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে.এম জাহাঙ্গীর আলম। পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস ও জেলা পরিষদ সদস্য পিলিপ ত্রিপুরা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। লামা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ এবং অংগ সংগঠনগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালীসহ সরকারের উন্নয়ন, বীর বাহাদুরের অর্জন গনমানুষের দৃষ্টিকোণে আনাসহ আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।