২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রামুতে বিশেষ অভিযানে ছোলাইমদসহ তিন নারী আটক


বিশেষ প্রতিবেদক: কক্সবাজার শহরের কাছাকাছি উপজেলা রামুতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ লিটার ছোলাইমদ সহ তিন নারী মাদক পাচারকারিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রামু জোয়ারিয়ানালা হাসপাতালপাড়া এলাকার মো: ইকবালের স্ত্রী গোলবাহার বেগম, রশিদ নগর জেটি রাস্তার নামক স্থানের হেলাল উদ্দিনের স্ত্রী সেতারা বেগম ও উত্তর মিঠাছড়ি চাবাগান এলাকার হোসেন আলীর স্ত্রী খুরশিদা বেগম। রামু থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানে নেতৃত্ব দেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার, এস আই টিটু দত্ত ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রনি বড়–য়া।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, অভিযান অব্যাহত থাকবে। তিনি এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।