১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

রাজারকুলে হযরত মরিয়ম আ. বালিকা হিফজ মাদ্রাসায় হিফজুল কুরআনের সবক প্রদান অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি:
রামু পশ্চিম রাজারকুল আশরাফিয়া মুঈনুল ইসলাম মাদ্রাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হযরত মরিয়ম আ. বালিকা হিফজ মাদ্রাসা ও এতিমখানায় সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ পবিত্র আয়োজনে বেশ ক’জন শিক্ষার্থীকে হিফজুল কুরআনের প্রথম সবক প্রদান করেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ আব্দুর রহীম রাহী।
তিনি বলেন, নবপ্রতিষ্ঠিত এ বালিকা হিফজখানা কুরআনুল কারীমের শিক্ষাধারায় এক বলিষ্ঠ সংযোজন। কুরআনের শিক্ষাদানকারী এরকম প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য আল্লাহর রহমত। তাই কুরআন-সুন্নাহর  এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া আমাদের ঈমানী কর্তব্য।
২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল করিম শফির সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারকুলের সাবেক চেয়ারম্যান  শহিদুল্লাহ সিকদার, কক্সবাজার মাদ্রাসা জামিয়াতুর রাশাদ এর পরিচালক মাওলানা আতাউল করীম শফি, বাংলাবাজার মাদ্রাসা যায়েদ বিন সাবিত র. এর পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক, তরুণ ওয়ায়েজ মাওলানা ওবায়দুল্লাহ রফিকসহ বিশিষ্ট  ওলামায়েকেরাম, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
মাওলানা হাফেজ আব্দুর রহীম রাহীর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।