২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রাঙামাটিতে উদ্ধার অভিযান শেষ

পাহাড়ধসের চার দিনের মাথায় আজ শুক্রবার সন্ধ্যায় রাঙামাটিতে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। তবে ধ্বংসস্তূপে কোনো মরদেহ চিহ্নিত করা গেলে ফায়ার সার্ভিস সেটা উদ্ধারে কাজ করবে বলে প্রশাসন ঘোষণা দিয়েছে।

সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘উদ্ধার অভিযান আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করলাম। তবে যদি কোনো লাশ চিহ্নিত করা যায়, তাহলে তা উদ্ধারে এগিয়ে যাবে ফায়ার সার্ভিস।’
জেলা প্রশাসন কার্যালয়ে এ ঘোষণার সময় ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক আরও বলেন, ‘এই দুর্যোগে রাঙামাটিতে ১১০ জন মারা যায়। আমরা দুর্গত মানুষের সাহায্য-সহযোগিতা দিয়ে যাচ্ছি।’
আজ শুক্রবার রাঙামাটির সার্কিট হাউস এলাকা ও ভেদভেদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১১০-এ উন্নীত হলো।
গত সোম ও মঙ্গলবার টানা প্রবল বর্ষণে ব্যাপক পাহাড়ধস শুরু হয় রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কক্সবাজারে। রাঙামাটি ছাড়া আর দুই পার্বত্য জেলা বান্দরবানে ছয়জন এবং খাগড়াছড়িতে একজন পাহাড়ধসে নিহত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।