মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে অভিযান

শেয়ার করুন

কক্সবাজারে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। রমজানের শুরু থেকে চলা এই অভিযানে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বড়বাজারের কাচাঁ বাজার, মাছ বাজার ও মাংসের দোকানসহ বিভিন্ন মার্কেটে এ অভিযান চলে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাইফুল ইসলাম মজুমদারের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সায়মা হাসান এ অভিযান চালান। অভিযানে মূল্য তালিকা টাঙ্গানো ছাড়াও বাজার মনিটরিং এর বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় আর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচারনা চালানো হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে ছিলেন, মার্কেটিং অফিসার মোঃ শাহ জাহান আলী, জেলা তথ্য অফিসার নাসির উদ্দিন, ভোক্তাধিকার সংরক্ষন আইনের সহকারী পরিচালক মোঃ সুলতান মাহমুদ মিলন, কক্সবাজার সদর থানায় এসআই নাজিমের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার ব্যাটিয়ানের হাবিলদার আনোয়ারের নেতৃত্বে একদল আনসার সদস্য।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট সায়মা হাসান জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন