২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রওশনের সঙ্গে অলোক শর্মার বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা।

আজ শনিবার রওশনের বাসভবনে এই বৈঠক হয় বলে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রওশন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত সমস্যাটি মন্ত্রীর নজরে আনেন এবং ভিসা-প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন। তিনি এ বিষয়ে যথাযথ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারকে জানাবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রওশন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও উন্নয়নের অংশীদার। বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশে সবচেয়ে সম্ভাবনার ক্ষেত্র তৈরি পোশাকশিল্প এবং এ শিল্পের সঙ্গে সংযুক্ত তৈরি পোশাকশিল্প কর্মীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় সাংসদ ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।