৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

মুফতি হান্নানের ফাঁসির রায় কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের ৫ পৃষ্টার রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। এই রায় কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার রায় প্রদানকারী বিচারপতিদের স্বাক্ষরের পর এই রায় প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সকল আনুষ্ঠানিকতা শেষে যেকোনো সময় তার ফাঁসি কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান জাগো নিউজকে বলেন, রিভিউ খারিজের রায় মুফতি হান্নানসহ ৩ জনকে পড়ে শোনানো হবে। এরপর আমরা তাদের কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইবো। প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি হলেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের দিনক্ষণ ঠিক করাসহ পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে।

মুফতি আব্দুল হান্নান ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন ও শরিফ শাহেদুল আলম।

সম্প্রতি টঙ্গীতে মুফতি হান্নানকে বহন করা প্রিজনভ্যানে বোমা নিক্ষেপের ঘটনার পর কারাগারের ভেতরেও কড়া নিরাপত্তা বেস্টনিতে রাখা হয়েছে তাদের। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাদের অবস্থান জানাচ্ছে না কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। মাজার থেকে বের হবার সময় তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।