৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

মুফতি হান্নানসহ তিন জনের মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ তার সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের মুত্যু পরোয়ানা সিলেট কারাগারে এসে পৌঁছেছে।

বিচারিক আদালত সিলেট হওয়ায় দণ্ডপ্রাপ্ত তিন আসামির মুত্যু পরোয়ানা বিকালে সিলেট এসে পৌছায়।

এর আগে সকালে রিভিউ খারিজের কপি সিলেট এসে পৌঁছায়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগির আলী রিভিউ খারিজ হওয়ার কপি রিপনকে পড়ে শোনান এবং তার মৃত্যু পরোয়ানা রেখে বাকি দু’জনের কপি কাসিমপুর কারাগারে পাঠিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মো. সগির আলী জানান, রিপনকে রিভিউর কপি পড়ে শোনানো হয়েছে। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি না এখনো সিদ্ধান্ত নেননি। আগামী এক সপ্তাহের মধ্যে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে আলাপ করে প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত নেবেন বলে তাকে জানিয়েছেন।

তিনি জানান, আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন দেলোয়ার হোসেন রিপন। বৃহস্পতিবার তার পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

বিস্তারিত আসছ…….

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।