২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মিয়ানমারের নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে- রওশন এরশাদ

বিশেষ প্রতিবেদকঃ বিরোধী দলীয় নেত্রী ও জাতীয়পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান রওশদ এরশাদ বলেছেন, মিয়ানমারের নির্যাতন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে। মিয়ানমারের এই বর্বরতা এটি রাষ্ট্রের সন্ত্রাস। আমরা আশ্চর্য্য হয়ে যায় মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে। ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষকে এভাবে মেরে ফেলতে পারে। তারা তো সে দেশের বাসিন্দা। তাদেরও তো পূর্ণ নাগরিক অধিকার আছে। এই বর্বর নির্যাতনকারি মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বের মুসলিম উম্মাকে রুখে দাড়ানো আহবান জানান।

আজ (১৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জাতীয়পার্টির ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী কাজি ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ শওকত চৌধুরী, হুইপ নুরুল ইসলাম উমর, সংসদ সদস্য আলহাজ্ব মো. ইলিয়াছ, ফখরুল ইমাম এমপি, জিয়াউল হক মৃধা, অধ্যাপক নুরুল ্ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, ইঞ্জিয়ার মামুনুর রশীদ এমপি, মেহে জামিন মোরশেদ এমপি, খোরশেদ আরা হক এমপি, সালাহ উদ্দিন মুক্তি, কক্সবাজার জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।