১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি গ্রেপ্তার

031234malaysiaভিসা জালিয়াতিসহ নানা অভিযোগে মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গত রবিবার নেগারি সেমবিলান প্রদেশের পোর্ট ডিকসন জেলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। সেখানে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিল তারা। স্থানীয় ইমিগ্রেশন কর্মকর্তার বরাত দিয়ে মালয়েশিয়ার একাধিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

নেগারি সেমবিলানের ইমিগ্রেশন বিভাগের পরিচালক হাপদজান হুসাইনি জানান, গত রবিবার ডিকসনের জিমপাহ এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশের নাগরিক। গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে বলেও জানান তিনি।

হুসাইনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮০ জন পাকিস্তানের নাগরিক। এ ছাড়া ভারতের ৫০ জন, ইন্দোনেশিয়ার ২২ জন, শ্রীলঙ্কার ১৩ জন ও মিয়ানমারের তিনজন রয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের একেকজনের বিরুদ্ধে একেক ধরনের অভিযোগ রয়েছে। কেউ ভিসা জালিয়াতি করে মালয়েশিয়ায় প্রবেশ করেছে। কেউ কেউ আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গিয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রায় ছয় লাখ বাংলাদেশি কাজ করে। তাদের মধ্যে যাদের চাকরি কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের চুক্তির মেয়াদ নবায়ন করতে গত ফেব্রুয়ারিতে আবেদন নেওয়া শুরু করে মালয়েশিয়া সরকার। কিন্তু তাতে খুব একটা সাড়া পায়নি কর্তৃপক্ষ। সূত্র : এনএসটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।