২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মানসিক যন্ত্রণামুক্ত থাকতে যে দোয়া পড়বেন

মানসিক যন্ত্রণা এমন এক অশান্তি। যা মানুষের দুনিয়ার সুখ ও শান্তিকে বিনষ্ট করে দেয়। আর দুনিয়ার সুখ ও শান্তি বিনষ্ট হলে পরকালে প্রস্তুতি তথা আল্লাহর বিধি-বিধান যথাযথ পালন করাও কষ্টকর। তাই দুনিয়াতে মানসিক যন্ত্রণামুক্ত থাকতে হাদিসের আমল করা জরুরি।

মানসিক যন্ত্রণামুক্ত থাকতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য এ দোয়াটি তুলে ধরেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল ও সন্ধ্যায় নিয়মিত এ দোয়াটি পড়তেন। কখনো তা ছাড়তেন না। (আবু দাউদ, ইবনে মাজাহ)

Doa

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতি ফি দিনি ওয়া দুনিয়াই ওয়া আহলি ওয়া মালি।
আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি।
আল্লাহুম্মাহ ফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খলফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি।
ওয়া আউজু বিআজামাতিকা মিন আন আগতালা মিন তাহতি।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা চাই এবং দুনিয়া ও আখেরাতে প্রশান্তি চাই।
হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমার দ্বীন, আমার দুনিয়া 
আমার পরিবার-পরিজন এবং আমার ধন-সম্পদের ব্যাপারে প্রশান্তি চাই।
হে আল্লাহ! আমার সব গোপন দোষগুলোকে তুমি ঢেকে রাখ
এবং আমার সব ভয়ের স্থানে তুমি আমাকে নিরাপত্তা দান কর।

হে আল্লাহ! তুমি আমাকে সামনে-পেছনে, ডানে-বামে ও উপরে সর্বদিক দিয়ে রক্ষা কর।
হে আল্লাহ! তোমার বড়ত্ব ও মহত্ত্বের ওসিলায় আমি তোমার কাছে আশ্রয় চাই
আমি যেন আমার নিচের দিক দিয়ে মাটিতে দেবে না যাই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের সব অশান্তি ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত থাকতে হাদিসে ঘোষিত প্রিয়নবির নিয়মতি আমল এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।