২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মানবাধিকার লঙ্ঘন বিশ্বজুড়ে রোগের মত ছড়িয়ে পড়ছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মানবাধিকারকে অসম্মান করা, অগ্রাহ্য করাটা বিশ্বজুড়ে রোগের মত ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, এই প্রবণতাকে উস্কে দিচ্ছে রাজনীতিকদের সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা এবং কট্টরপন্থী অসহিষ্ণুতা।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের বসন্তকালীন অধিবেশনে গুতেরেস তার উদ্বোধনী বক্তব্যে বলেছেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার রাজনীতি মানবাধিকারের জন্যে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি, সস্তা জনপ্রিয়তা এবং চরমপন্থার রাজনীতির প্রবনতা ক্রমশই বাড়ছে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে জাতিবিদ্বেষ, বিদেশিদের প্রতি ভয়, ইহুদি বিদ্বেষ এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাসহ নানা ধরনের অসহিষ্ণুতা বাড়ছে। সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর নির্যাতন ও নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে।’

তিনি যোগ করেন, একই ধরনের ঘটনা ঘটছে সমকামী, ট্রান্সজেন্ডার এবং হিজড়াদের ক্ষেত্রেও। শরণার্থী ও অভিবাসীদের অধিকারও পড়েছে হামলার মুখে। বাড়ছে মানব পাচারের ঘটনা কারণ যুদ্ধ থেকে পালাচ্ছে বহু মানুষ। এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজ তাদের দায়িত্ব এড়াতে পারে না। এমন এক সময়ে এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সারাবিশ্বেই একটি রোগের মতো ছড়িয়ে পড়ছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদকে এখন এই চিকিৎসায় এগিয়ে আসতে হবে। বিবিসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।