১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩ | ৩০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

মানব পাচারকারিদের ছাড় দেয়া হবে না : আইজিপি

igp20150509220653-110x75

পুলিশের মহাপরিদর্শক এ, কে, এম শহীদুল হক বলেছেন, অবৈধ মানব পাচারকারিদের ছাড় দেয়া হবেনা। পাচারকারিদের বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। অভিযানে ইতোমধ্যে কক্সবাজারে ৩ পাচারকারী নিহত হয়েছেন। খুব শিগগিরিই মানবপাচার রোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক আরো বলেন, প্রতিবেশি রাষ্ট্র মায়ানমার, ভারত ও থাইল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমন্বিত চেষ্টায় মানবপাচার রোধ করা হবে।

নগরীতে যাত্রার নামে অশ্লীলতা ও জুয়ার আয়োজন প্রসঙ্গে আইজিপি বলেন, এসব আর চলতে দেয়া যাবেনা। হাইকোর্টের নির্দেনো নিয়ে স্থানীয়ভাবে যাত্রা-জুয়ার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনার বিষয়টি যাছাই-বাছাই করে দেখা হবে।

এসময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন বরিশার রেঞ্জ ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শোয়েব আহম্মাদ, জিল্লুর রহমান ও গোলাম রউফ খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

দিনভর আইজিপি আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় পুলিশ লাইন্সে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইজিপি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।