৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

মাদক ব্যবসায়ির বিরুদ্ধে রামু থানায় অভিযোগ দায়ের করেছেন রশিদ আহমদ

shomoy
জীবনের নিরাপত্তা চেয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রামু থানায়  অভিযোগ দায়ের করেছেন উখিয়া উপজেলার  হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের রশিদ আহমদ নামের এক ব্যাক্তি। গতকাল সোমবার রশিদ আহমদ ৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।
রশিদ আহমদ তার অভিযোগে দাবি করেন, খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং পাহাড় পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মনজুর আলম, পশ্চিম গোয়ালিয়া পালং গ্রামের আবদুল করিম প্রকাশ ডাকাত আবদুল করিম ও পূর্ব গোয়ালিয়া পাহাড়পাড়া এলাকার মোফিজুর রহমানের ছেলে মোহাম্মদ জসিমসহ অজ্ঞাত আর ৮/১০ জন যুবক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।
রশিদ আহমদ আরও দাবি করেন, ওই সব মাদক ব্যবসায়ির বিরুদ্ধে তিনি নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছিল। যার কারনে তার বিরুদ্ধে এলাকার ওই সব মাদক ব্যবসায়িরা উঠে-পড়ে লাগে।
প্রায় সময় তার উপর হামলার  চালানো চেষ্টা চালায় ওই সব মাদক পাচারকারি সিন্ডিকেট।
সর্বশেষ গত ৪ এপ্রিল রাতে মরিচ্যা বাজার থেকে বাড়ি ফেরার পথে গোয়াপালং ব্রিজ এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা অভিযোগে উল্লেখিত যুবকসহ অজ্ঞাত ৮/১০ জন যুবক দা, লাঠিসোটা নিয়ে  তার উপর হামলা চালানো চেষ্টা চালায়। কোন মতে তিনি পালিয়ে রক্ষা পায়।
রশিদ আহমদ আরও জানিয়েছেন, প্রতিনিয়ত ওই মাদক পাচারকারি চক্র তাকে ও পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। বর্তমানে তিনিসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভ’গছেন।
এদিকে এই ঘটনা নিয়ে রশিদ আহমদ একই দিন উখিয়া থানায়ও পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।