২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মাদক অর্থ দেয়, শান্তি দেয় না : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, মাদক অর্থ দেয় কিন্তু শান্তি দেয় না। যারা জঙ্গিবাদ ও মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আমরা তাদেরকে বুকে টেনে নেবো। যারা ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলার আজমপুর মাদ্রাসা মাঠে আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলেছি যেন নো-ম্যান্সল্যান্ডে (সীমান্তের শূন্যরেখা) কোনো ইয়াবা-ফেনসিডিলের ফ্যাক্টরি না থাকে। ভারত সরকার আমাদের আশ্বস্ত করেছে।

তিনি আরো বলেন, যারা আজকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আমরা আপনাদের পাশে আছি। আপনারা ভয় পাবেন না, আপনাদের পুনর্বাসনের জন্য সবকিছুই করা হবে।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী প্রমুখ।

সমাবেশে উপজেলার ইউনিয়নের বিভিন্ন এলাকার ২২২ জন মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী ও মাদকসেবী আত্মসমর্পণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।