মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

মাতামুহুরী নদীতে বিষ দিয়ে মাছ নিধন

শেয়ার করুন

চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে মাছ শিকারীরা।

গত বৃহস্পতিবার রাতে মাতামুহুরী নদীর বান্দরবান উপজেলার লামা উপজেলার মিঝরিকুল এলাকায় মাছ শিকারীরা এ বিষ প্রয়োগ করে। শুক্রবার সকাল থেকে স্থানীয় লোকজন মরা মাছ ধরতে নদীর পাড়ে ভীড় করে।

স্থানীয় লোকজন বলেন, বিষ প্রয়োগের ফলে মিঝরিকুল এলাকা থেকে নদীর নিচের অংশ চকরিয়ার মানিকপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় মরা মাছ ভেসে উঠছে। মাছের মধ্যে চিংড়ি ও বাইলা মাছ অন্যতম। এসব মরা মাছ ধরতে শুক্রবার ভোর থেকে স্থানীয় লোকজন জাল নিয়ে নদীতে নেমে পড়ে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগের ঘটনাটি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘বিষ প্রয়োগের ঘটনাটি আমাদের এলাকায় নয়। তবে আমাদের এলাকায় যাতে কেউ এ রকম ঘটনা ঘটাতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সর্তক করা হয়েছে।’

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হয়ে বিষপ্রয়োগকারী শনাক্ত করতে হবে। এরপর তাঁদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব।’

শেয়ার করুন