২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মহেশখালীর পাহাড়ে ফের অস্ত্র ও মদের কারখানার সন্ধান


কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পাহাড়ী এলাকায় ফের অস্ত্র ও মদ তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ । সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে নারীসহ ৩জন কে গ্রেফতার করে। এসময় তাদের আস্তানা থেকে ৭টি দেশীয় তৈরী বন্দুক, ৩০রাউন্ড তাজা কার্তুজ, ৫০পুরিয়া গাঁজা এবং ১হাজার লিটার মাংলা মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ধৃতরা হলেন- দেবাঙ্গাপাড়া এলাকার আরিফ উল্লাহর স্ত্রী শাকিলা (২৫), ঢাকা জেলার ৬৫নং ওয়ার্ড়ের চকবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এরশাদ উল্লাহ (৩৮),স্থানীয় আব্দু জব্বার এর স্ত্রী নুরুন্নাহার (৩৪)।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় মোহাম্মদুল হক ও আরিফ উল্লাহ দেবাঙ্গাপাড়াস্থ পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরী ও মদ উৎপাদন করে মহেশখালীসহ দেশের বিভিন্ন এলাকায় বিকিনিকি করে আসছে। সর্বশেষ ৩ এপ্রিল দুপুর ২টার সময় সন্ত্রাসীদের অস্ত্র ও মদ উৎপাদনের কারখানা গুড়িয়েদেয় মহেশখালী থানার পুলিশ ।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ক্রাইম এলাকা বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়াস্থ গভীর পাহাড়ে অভিযান পরিচালনা করে নারীসহ ৩ জনকে অস্ত্র, গুলি ও মদসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।