২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালীতে ২ হাজার লিটার মদসহ ২ ব্যবসায়ি গ্রেপ্তার

মহেশখালী থানা পুলিশ উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গার পাড়া গ্রামের পাহাড়ী এলাকার বিশাল মদের মহালে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোলাই বাংলা মদসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার করেছে। ২৮ এপ্রিল বিকালে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বড়মহেশখালী ইউনিয়নের পশ্চিম দেবাঙ্গা পাড়া গ্রামের মৃত সিকদার আলীর পুত্র আবুল কালাম (৪৩) ও মগরিয়া কাটা এলাকার মৃত দুলা মিয়ার  পুত্র নুরুল আবছার (২৮)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার পিপিএম জানান, গ্রেপ্তারকৃতরাসহ মাদক ব্যবসায়ির একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে দেবাঙ্গা পাড়া গ্রামের উত্তর দিকে পাহাড়ী এলাকায় বিশাল মদের কারখানা গড়ে তুলে তথায় স্থানীয় ভাবে বাংলা মদ উৎপাদন করে আসছিল। স্থানীয় জনতার অভিযোগ ও গোপন সংবাদ নিয়ে গতকাল ২৮ এপ্রিল বিকাল ৪ টায় আমি নিজে এবং থানার অফিসার এস,আই রাজু আহমেদ গাাজী,এ,এস,আই সনজিব দত্ত সহ পুলিশ টিম নিয়ে অভিযান চালিয়ে মদের মহাল গুড়িয়ে দিই। উক্ত মদের মহাল হতে ২ হাজার লিটার তৈরী মদ ও বিপুল পরিমাণ মদ তৈরীর সামগ্রী সহ উল্লেখিত দুজনকে গ্রপ্তার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।