২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মহেশখালীতে ১২০ জন অসহায় মহিলা রোগীকে বিনামূল্যে ঔষুধ বিতরণ


কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে ১২০ জন অসহায় মহিলা রোগীকে বিনামূল্যে ঔযুধ বিতরণ করেছেন মহেশখালী ট্রাষ্ট গ্রাম দারিদ্র বিমোচন কমিটি’র চেয়ারম্যান পশু চিকিৎসক মো. নাছির উদ্দিনের ব্যক্তিগত অনুদান থেকে।

৮ জানুয়ারী দুপুর ২টার দিকে শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় পশু চিকিৎসক (ডাঃ) নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঔযুধ বিতরণকালে পশু চিকিৎসক মো. নাছির উদ্দিন জানান, গরীব, অসহায় ও হতদরিদ্রদের সামন্যতম হলেও দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্যে ঔষুধগুলি বিতরণ করা হয়েছে। কিছুদিন পূর্বে ও বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়েছিল। আগামীতে মহেশখালীর গ্রামেগঞ্জেও বিনামূল্যে ঔযুধ বিতরণ করে যাব ইনশাহআল্লাহ। ঔযুধ বিতরণকালে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন ওলামালীগের সভাপতি মাওলানা মোহাম্মদ অলি আহমদ, মহেশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম. রমজান আলী, সহসভাপতি সিরাজুল হক সিরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক সরওয়ার কামালএমএ, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় কোরআন তেলাওয়াত করেন বারিয়াপাড়া এলাকার পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা এহেছান উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।