২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালীতে মসজিদের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু

ডুবেমহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা মসজিদের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টায়।

স্থানীয়দের ভাষ্যমতে, দক্ষিণ পুটিবিলা দাসিমাঝিপাড়া গ্রামে মুহিবুল্লাহার পুত্র শাহেদ উদ্দিন (২২) শুক্রবার দুপুরে গোসল করার জন্য থেকে বাড়ীর বাহির হয়ে আর ঘরে আসেনি। শনিবার দুপুরে তার এক মামাত ভাই দক্ষিণ পুটিবিলা দাসিমাঝিপাড়া গোলাল ফকির মাজার সংলগ্ন পুকুরে গোসল করতে নামলে পুকুরের সিঁড়ির নীচে একটি মানব দেহের হাতের স্পর্শ অনুভব করে। তখন সে দ্রুত বাড়ীতে গিয়ে জানালে প্রতিবেশী লোকজন পুকুর থেকে তার মৃত লাশটি উদ্ধার করে।

এরপরই শনিবার মাগরিবের নামাজের পর স্থানীয় জামে মসজিদের মাঠে তার জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়। সে একজন রিকসা শ্রমিক ছিল। সে দাসিমাঝিপাড়ার মহিবুল্লাহ ও রাবেয়া বেগমের ৬ষ্ঠ সন্তান। দরিদ্র পরিবারের অবলম্বন উপার্জনক্ষম সেই ছেলেটিকে হারিয়ে মা রাবেয়া ও বাবা মহিবুল্লাহ দিশেহারা হয়ে পড়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।